Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ইউজিসির স্বীকৃতি

রাজ্যের প্রথম স্বশাসিত বিএড কলেজ হিসেবে স্বীকৃতি পেল বালুরঘাট বিএড কলেজ। এখন থেকে পাঠ্যক্রম থেকে শুরু করে পঠনপাঠন প্রক্রিয়া ও পরিকাঠামো উন্নয়নের কাজ করবে কলেজ কর্তৃপক্ষ।

ইউজিসির স্বীকৃতি
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: রাজ্যের প্রথম স্বশাসিত বিএড কলেজ হিসেবে স্বীকৃতি পেল বালুরঘাট বিএড কলেজ। এখন থেকে পাঠ্যক্রম থেকে শুরু করে পঠনপাঠন প্রক্রিয়া ও পরিকাঠামো উন্নয়নের কাজ করবে কলেজ কর্তৃপক্ষ। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অর্থাৎ ইউজিসির জয়েন্ট সেক্রেটারি ডক্টর আর মনোজ কুমার গত ২৮ ফেব্রুয়ারি চিঠি দিয়ে বালুরঘাট বিএড কলেজ, রাজ্যপাল, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এমনটাই জানিয়েছেন। 
Advertisement
বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে এখবর জানায় কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব ঘোষ, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী, বিশিষ্ট লেখক এবং ইতিহাসবিদ হিমাংশু সরকার সহ অন্যরা।  সকলেই বিএড কলেজের সঙ্গে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন।  কলেজর পরিচালন সমিতির সভাপতি নবকুমার দাস বলেন, আমাদের কলেজ শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের শিক্ষক প্রশিক্ষণ ক্ষেত্রে অনেক উঁচুতে স্থান পেয়েছে। আগামীতে পরিকাঠামো উন্নয়নে অনেক কাজ হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ