Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহারে দুর্ঘটনায় জখম চার নাবালক

দিদির বাড়ি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোর পিছনে ধাক্কা বাইকের। দুর্ঘটনায় জখম চার নাবালক। বৃহস্পতিবার দুপুরে ভদ্রশিলা এলাকায় ইটাহার বালুরঘাট রাজ্য সড়কের ঘটনা। জখম বাইক চালকের নাম তাজিমুল ইসলাম।

ইটাহারে দুর্ঘটনায় জখম চার নাবালক
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: দিদির বাড়ি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোর পিছনে ধাক্কা বাইকের। দুর্ঘটনায় জখম চার নাবালক। বৃহস্পতিবার দুপুরে ভদ্রশিলা এলাকায় ইটাহার বালুরঘাট রাজ্য সড়কের ঘটনা। জখম বাইক চালকের নাম তাজিমুল ইসলাম। এবং বাইক আরোহী কিশোরদের নাম রাজিকুল ইসলাম, রবিউল ইসলাম ও আরিফ হুসেন। প্রত্যেকের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানার চাঁকদা এলাকায়। পুলিস সূত্রে জানা যায়, ইটাহারের ঘেরা এলাকায় তাজিকুল তার দিদির বাড়িতে বন্ধুদের সঙ্গে নিয়ে আসছিল। হঠাৎ ভদ্রশিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটাহারমুখী একটি যাত্রীবাহী টোটোর পিছনে ধাক্কা মারে। বাইকে থাকা ৪ জন রাজ্য সড়কে ছিটকে পড়ে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জখম ৪ জনকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। বাইক চালক তাজিমুলকে রায়গঞ্জ মেডিক্যালে স্থানান্তর করেন চিকিৎসক। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিস। বাইকটি আটক করে থানায় নিয়ে যায়। পুলিস জানায়, জখম ৪ জনের মাথায় হেলমেট ছিল না। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ