Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ইটভাটায় ট্রলি উল্টে মৃত্যু হল কিশোরের

ইটভাটায় ট্রলি উল্টে মৃত্যু হল কিশোরের
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: ইটভাটায় মাটি পরিবহণের ট্রলি উল্টে মৃত্যু হল এক কিশোরের। মিনাখাঁর চাপালি পঞ্চায়েতের অন্তর্গত হোসেনপুর এলাকার বাসিন্দা ওই কিশোরের নাম শামসুদ্দিন মোল্লার (১৭)। বুধবার এই ঘটনায় দু’জন আহতও হয়েছে। আহত ইমরান মোল্লা ও বাবুর আলি মোল্লাকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিন মিনাখাঁর চাপালি এলাকার একটি ইটভাটা থেকে মাটি বহনের একটি ট্রলি ফিরছিল। তখন ওই গাড়িতে বেশ কয়েকজন উঠে পড়েন। কিন্তু ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একটি খালের মধ্যে গিয়ে পড়ে। তাতে ওই ট্রলিতে থাকা শামসুদ্দিন মোল্লা গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ