Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনা, গ্রেপ্তার চালক

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ফের দুর্ঘটনা ঘটিয়ে পুলিসের হাতে গ্রেপ্তার হল এক গাড়িচালক। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের পূর্ব চয়নপাড়ায়। এদিন রাতে একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক বাইক আরোহীকে ধাক্কা মারে।

ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনা, গ্রেপ্তার চালক
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ফের দুর্ঘটনা ঘটিয়ে পুলিসের হাতে গ্রেপ্তার হল এক গাড়িচালক। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের পূর্ব চয়নপাড়ায়। এদিন রাতে একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক বাইক আরোহীকে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে থাকা একটি ঠেলা দোকানে ধাক্কা মারে। ঘটনায় উল্টে যায় দোকানটি। কোনওমতে প্রাণে বাঁচেন দোকানদার। যদিও সামান্য আঘাত পান বাইক আরোহী ও দোকানদার। এদিকে, সুযোগ বুঝে চম্পট দেয় চার চাকার গাড়িচালক। পরে গাড়ি সহ চালককে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ