সংবাদদাতা, শিলিগুড়ি: বৃহস্পতিবার শিলিগুড়িতে বল পায়ে মাঠে নামলেন বাইচুং ভুটিয়া। একসময় ইস্ট বেঙ্গলে তাঁর সঙ্গে খেলা একঝাঁক তারকা ফুটবলারকে নিয়ে প্রদর্শনী ম্যাচে শিলিগুড়ি মেয়র একাদশের বিরুদ্ধে অংশ নিয়েছিল ইস্ট বেঙ্গল লেজেন্ডস। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে সরে থাকার আহ্বানে এদিনের এই প্রদর্শনী ফুটবল ম্যাচের মূল উদ্যোক্তা ছিলেন পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মেয়র পরিসদ সদস্য তৃণমূলের শোভা সুব্বা।
Advertisement
নেতাজি ফ্রিডম কাপের এই প্রদর্শনী ম্যাচে শিলিগুড়ি মেয়র একাদশকে ২-০ গোলে হারায় ইস্ট বেঙ্গল লেজেন্ডস। দু’টি অর্ধে একটি করে গোল হয়। প্রথম গোল করেন ডেনসন দেবদাস। দ্বিতীয় গোলটি করেন নাদং ভুটিয়া।
বাইচুংয়ের সঙ্গে মেহেতাব হোসেন, দীপক মণ্ডল, সংগ্রাম মুখোপাধ্যায়, দীপঙ্কর রায়, অসীম বিশ্বাসদের মতো একঝাঁক প্রাক্তন তারকা ফুটবলারের খেলা দেখতে শালুগাড়া নেত্রবিন্দু সঙ্ঘের মাঠে ভিড় উপচে পড়ে। ম্যাচ আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
বাইচুং বলেন, ইস্ট বেঙ্গলের প্রাক্তন তারকাদের খেলা দেখতে যেভাবে নানা বয়সের মানুষ মাঠে এসেছিল তাতে আমি খুশি। সকলের কাছে আমার আবেদন, আপনারা আপনার এলাকার ছোট ছোট ছেলেদের ফুটবল তথা খেলার মাঠে বেশি করে আনুন। মাদককে দূরে সরিয়ে রাখতে গেলে খেলার মাঠে তাদের আনতে হবে।