Bartaman Logo
২৭ মে, ২০২৬

ইসরোর নয়া চেয়ারম্যান

ইসরোর নয়া চেয়ারম্যান
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র নয়া চেয়ারম্যান হচ্ছেন ভি নারায়ণন। এস সোমনাথের স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ১৪ জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করবেন নারায়ণন। মঙ্গলবার তাঁর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি। তারা জানিয়েছে, আগামী দু’বছরের জন্য লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের প্রধানকে ইসরোর চেয়ারম্যান তথা মহাকাশ দপ্তরের সচিব পদে নিয়োগ করা হল। স্পেস কমিশনের চেয়ারম্যানের দায়িত্বও সামলাবেন নারায়ণন। জানা গিয়েছে, দেশীয় প্রযুক্তিতে ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই বিজ্ঞানীর। তিনি জানিয়েছেন, আমাদের প্রতিভার কোনও অভাব নেই। তাই ইসরোকে নয়া উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। 
Advertisement
সম্পর্কিত সংবাদ