Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

দামাস্কাসে সিরিয়ার সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা ইজরায়েলের

সিরিয়ার দামাস্কাসে বড়সড় হামলা চালাল ইজরায়েল। সিরিয়ার সেনাবাহিনীর সদর দপ্তরের মূল এন্ট্রি পয়েন্টে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আভিভ।

দামাস্কাসে সিরিয়ার সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা ইজরায়েলের
  • ১৬ জুলাই, ২০২৫ ১৮:০৭
Prefer us on Google

দামাস্কাস, ১৬ জুলাই: সিরিয়ার দামাস্কাসে বড়সড় হামলা চালাল ইজরায়েল। সিরিয়ার সেনাবাহিনীর সদর দপ্তরের মূল এন্ট্রি পয়েন্টে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আভিভ। উদ্দেশ্যে একটাই। সিরিয়ার সেনাবাহিনীকে দমবন্ধ করে খতম করা। শুধুই সেনাবাহিনীর সদর দপ্তরেই নয়, দামাস্কাসের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। বিস্ফোরণ শব্দ শোনা গিয়েছে। ইজরায়েলের সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা দক্ষিণ সিরিয়ার সুয়েইদা শহরেও হামলা চালাচ্ছে। এই শহরটিতে প্রধানত ড্রুজ জনগোষ্ঠী থাকে। যারা আবার তুরস্ক মতাদর্শী।

Advertisement

তেল আভিভের দাবি, সিরিয়ার স্বৈরাচারী সেনাদের হাত থেকে ড্রুজ জনগোষ্ঠীকে বাঁচাতে সেই হামলা চালানো হয়েছে। সিরিয়ার তরফে জানানো হয়েছে, ইজরায়েলের হামলায় সুয়েইদা শহরে সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। যদিও ইজরায়েলের দাবি, তারা সিরিয়ায় হামলা চালাচ্ছে কেবল আত্মরক্ষার্থে ও সম্ভাব্য হুমকিকে ঠেকাতে ও খতম করতে। তারা কোনও নাগরিকের উপর হামলা চালায়নি। দামাস্কাসে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের কাছেই সেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে। যদিও এই হামলার ফলে সিরিয়ার কতজন সেনার মৃত্যু হয়েছে বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানা যায়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ