Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কাজে ফিরছেন বাবিল?

কাজে ফিরছেন বাবিল?
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কাজে ফিরছেন অভিনেতা বাবিল খান? বলি পাড়ায় এই জল্পনাই তীব্র হচ্ছে। কয়েকদিন আগেই ‘অভিমানী’ বাবিল বিরতি নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ইরফান খানের পুত্র। পাশাপাশি ছেড়ে দিয়েছিলেন সাই রাজেশ পরিচালিত একটি ছবির কাজও। ফের তিনি কাজে ফিরছেন বলে শোনা যাচ্ছে। এবার নাকি অভিনেত্রী আলিয়া এফের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। তবে রোমান্টিক জুটি হিসেবে পর্দায় ধরা দেবেন না তাঁরা। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে গল্প বলবেন পরিচালক বোধায়ন রায়চৌধুরী। শোনা যাচ্ছে, বাস্তব জীবনের একটি ঘটনাকে কেন্দ্র করে ছবির গল্প এগবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ