Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আল নাসেরের অধ্যায় শেষ? রোনাল্ডোর পোস্ট ঘিরে জল্পনা

আল নাসেরের জার্সিতে কি শেষ ম্যাচটি খেলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? পর্তুগিজ মহাতারকার এক পোস্ট ঘিরে এমনই জল্পনা দেখা দিল।

আল নাসেরের অধ্যায় শেষ? রোনাল্ডোর পোস্ট ঘিরে জল্পনা
  • ২৮ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

রিয়াধ: আল নাসেরের জার্সিতে কি শেষ ম্যাচটি খেলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? পর্তুগিজ মহাতারকার এক পোস্ট ঘিরে এমনই জল্পনা দেখা দিল। সোমবার সৌদি প্রো লিগে আল ফাতের মুখোমুখি হয়েছিল আল নাসের। ম্যাচে রোনাল্ডো জাল কাঁপালেও ২-৩ গোলে হারে দল। এরপর সোশ্যাল মিডিয়ায় সিআরসেভেন লেখেন, ‘একটা অধ্যায়ের পরিসমাপ্তি। পরের কাহিনি? এখনও লেখা হচ্ছে। সবার কাছে কৃতজ্ঞ।’ আর এতেই রোনাল্ডোর আল নাসের ছাড়ার সম্ভাবনা জোরাল হয়।

Advertisement

আগামী ৩০ জুন পর্যন্ত আল নাসেরের সঙ্গে চুক্তি রয়েছে পর্তুগিজ মহাতারকার। তবে গত মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে দল বিদায় নিতেই সতীর্থদের উপর ক্ষোভ উগরে দেন সিআরসেভেন। টিম ম্যানেজমেন্ট যা ভালোভাবে নেয়নি। তারপরই থমকে যায় চুক্তি নবীকরণের বিষয়টি। কয়েকদিন আগেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক সাক্ষাৎকারে জানান, আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন রোনাল্ডো। আর যেহেতু আল নাসের এই টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেনি, তাই সৌদি ক্লাব ছেড়ে ভিন্ন কোনও দলের জার্সি গায়ে চাপাতে পারেন পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী। ইতিমধ্যে মরোক্কোর ক্লাব ওয়াইদাদ ও মেক্সিকোর মন্তেরি রোনাল্ডোকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে। এই দু’দলই আসন্ন ক্লাব বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে। তবে শুধুই কি ক্লাব বিশ্বকাপে খেলার জন্য দল বদল করবেন রোনাল্ডো? নাকি রয়েছে কোনও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। আপাতত ক্লাব ফুটবল ভুলে উয়েফা নেশনস লিগে দেশের হয়ে ভালো ফল করাই লক্ষ্য সিআরসেভেনের। তারপর বাকিটা সময়ের উপর ছেড়ে দিতে চান তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ