Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬

মেসিকে আনতে অনিয়ম! পূর্বতন বাম সরকারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

বিগত বাম সরকারের আমলে ফুটবল তারকা লাওনেল মেসি ও আর্জেন্তিনা টিমকে কেরলে আনার চেষ্টা হয়েছিল।

মেসিকে আনতে অনিয়ম! পূর্বতন বাম সরকারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: বিগত বাম সরকারের আমলে ফুটবল তারকা লাওনেল মেসি ও আর্জেন্তিনা টিমকে কেরলে আনার চেষ্টা হয়েছিল। কিন্তু, সেই প্রক্রিয়াকে নিয়ে ভূরি ভূরি অনিয়মের অভিযোগ উঠেছে রাজ্যের ক্রীড়াদপ্তরের বিরুদ্ধে। এবার তা নিয়ে তদন্তের নির্দেশ দিলেন কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। তিনি জানিয়েছেন, সব কিছু খতিয়ে দেখা হবে।

Advertisement

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে মেসি ও আর্জেন্তিনা দলকে কেরলে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে তিনি বলেন, বেশ কিছু গুরুতর অভিযোগ উঠেছে। সবটাই সরকারের নজরে এসেছে। সমস্ত দিক খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। একটি বেসরকারি সংস্থাকে কীভাবে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তির অনুমতি দিল পূর্বতন বাম সরকার, সেনিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, সংশ্লিষ্ট সংস্থাটির আর্থিক ক্ষমতা, মার্কেট ভ্যালু, অর্থের উৎস—কিছুই খতিয়ে দেখা হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ