Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বড় ধাক্কা সিএসকে শিবিরে, শুরুর অন্তত চারটি ম্যাচ মাঠের বাইরে ধোনি

৪৪ বছর বয়সি কিংবদন্তি মানেই সমর্থকদের কাছে অন্য আবেগ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। তবে আইপিএলে খেলা চালিয়ে যান।

বড় ধাক্কা সিএসকে শিবিরে, শুরুর অন্তত চারটি ম্যাচ মাঠের বাইরে ধোনি
  • ২৮ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

বেঙ্গালুরু, ২৮ মার্চ: কাউন্টডাউন শেষ। আজ, শনিবার শুরু হচ্ছে ১৯তম আইপিএল। সোমবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। কিন্তু শুরুর আগেই শিবিরে বড় ধাক্কা। চোটে জর্জরিত মহেন্দ্র সিং ধোনি। ফলে কোটিপতি লিগের প্রথম দু’সপ্তাহ তাঁর মাঠে নামা অনিশ্চিত। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় এমনই জানিয়েছে চেন্নাই ম্যানেজমেন্ট। বিবৃতিতে জানানো হয়েছে, কাফ মাসলে চোট পেয়েছেন ধোনি। বর্তমানে রিহ্যাবের মধ্যে দিয়ে চলেছেন। আইপিএলের দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।

Advertisement

৪৪ বছর বয়সি কিংবদন্তি মানেই সমর্থকদের কাছে অন্য আবেগ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। তবে আইপিএলে খেলা চালিয়ে যান। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতিবার তাঁর মাঠে প্রবেশের সময় প্রবল গর্জনেই তা প্রতিফলিত। মনে করা হচ্ছে, ধোনি অন্তত চারটি ম্যাচ খেলতে পারবেন না। তাঁর অবর্তমানে দল কেমন খেলে, সেটাই এখন দেখার।

সম্পর্কিত সংবাদ