নয়াদিল্লি: ছাব্বিশের আইপিএলের খণ্ডিত ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে। কয়েকদিনের মধ্যেই দলগুলি নেমে পড়বে চূড়ান্ত প্রস্তুতিতে। হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হয় লিগ পর্বে। অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিই ঘরের মাঠে খেলার সুবিধা নিতে চায়। তবে এবার বিসিসিআই প্র্যাকটিস এবং পিচ ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম জারি করেছে। ম্যাচের চারদিন আগে মূল পিচে কোনও প্র্যাকটিস ম্যাচ খেলা যাবে না। দুই দলের প্র্যাকটিসের জন্য আলাদা আলাদা পিচ তৈরি রাখার নির্দেশ পাঠানো হয়েছে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে। যদি দু’টি দলই একই সময়ে প্র্যাকটিস করতে চায়, সেটা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।



