সংবাদদাতা, ময়নাগুড়ি: আমাদের না জানিয়ে কিভাবে কাজ হল? কেন ঢালাইয়ের সময়ে আমাদের কিছু জানানো হল না? ময়নাগুড়িতে বন্ধ হয়ে থাকা পিউরিফিকেশন ট্যাঙ্কের কাজ পরিদর্শনে এসে সোমবার ঠিকাদার সংস্থাকে ধমক দিলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার পার্থ ঘোষ। তিনি ছাড়াও এসেছিলেন ময়নাগুড়ির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুদীপ্ত মিস্ত্রি। উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা। ইঞ্জিনিয়াররা বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার অন্যতম কর্মকর্তা অমৃত রাজকে বলে দেন, মঙ্গলবার থেকে কাজ শুরু করতে। কিভাবে কাজ হচ্ছে জানাতে হবে। জেলা পরিষদ কাজটি তদারকি করবে।
Advertisement
ময়নাগুড়ি বাজারে জর্দা নদীর পাশে পিউরিফিকেশন ট্যাঙ্ক নির্মাণের কাজ হচ্ছে। অভিযোগ, যে রড দিয়ে নির্মাণ হওয়ার কথা সেই রড ব্যবহার করেনি ঠিকাদার সংস্থা। পাশাপাশি অত্যন্ত নিম্নমানের পাথর, বালি ব্যবহার করা হচ্ছে। এ কারণেই সম্প্রতি কাজটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরেও শুরু হয় কাজ। ২৫ তারিখ তৃণমূল কংগ্রেসের টাউন ব্লক সভাপতি গোবিন্দ পাল কাজ বন্ধ করে দেন।
ইঞ্জিনিয়ার সুদীপ্ত মিস্ত্রি, পার্থ ঘোষ বলেন, আমাদের না দেখিয়েই কাজ শুরু করে দেওয়া হয়েছিল। যে রড ব্যবহার করতে বলা হয়েছিল সেই রড দেওয়া হয়নি। যেহেতু ঢালাই হয়ে গিয়েছে তাই ওটা ওই অবস্থাতেই থাকুক। তবে যে রড ব্যবহার করা হয়েছে সেই রডেরই বিল করতে হবে। এখন থেকে কাজ করার আগে আমাদের জানাতে হবে। সব ঠিকঠাক থাকলেই কাজ করতে দেওয়া হবে।
ঠিকাদার অমৃত রাজ বলেন, যখন গাড়িতে নির্মাণ সামগ্রী তোলা হয়েছিল তখনই কোথাও গরমিল হয়ে গিয়েছিল। উল্লেখ্য, ময়নাগুড়ি বাজার থেকে একটি নিকাশি নালা তৈরি করা হয়েছে যেটা পিউরিফিকেশন ট্যাঙ্ক পর্যন্ত যাবে। বাজারের অপরিষ্কার জল পরিস্রুত করে জর্দা নদীতে ফেলতেই এই প্রকল্প।