Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ইন্টারঅ্যাক্টিভ স্মার্ট বোর্ডের সূচনা পুজালির স্কুলে

ইন্টারঅ্যাক্টিভ স্মার্ট বোর্ডের সূচনা পুজালির স্কুলে
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বই লাগবে না। প্রযুক্তির সাহায্যেই হবে পড়াশোনা। পুজালি শিক্ষানিকেতন স্কুলে রবিবার ইন্টারঅ্যাক্টিভ স্মার্ট বোর্ড নামে এই ব্যবস্থার সূচনা হল। এর মধ্যেই বিভিন্ন পাঠ্য বিষয় রেকর্ড করা থাকবে। শিক্ষকরা চাইলে তাঁদের মতো করে বিষয় তৈরি করে পেন ড্রাইভে তুলে এনে পড়াতেও পারবেন। কোনও পড়ুয়া অনুপস্থিত থাকলে, এই বোর্ডে সেদিনের পড়া সেভ হয়ে থাকবে। পরে সেটা পেন ড্রাইভে বাড়ি গিয়ে কম্পিউটার বা ল্যাপটপে দেখে নিতেও পারবে সে। 
Advertisement
এছাড়াও ইউটিউব চালিয়ে কোনও একটি বিষয়ে শিক্ষকরা আরও বিশদে পড়ুয়াদের পড়াতে পারবেন। এতে ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়বে বলেই তাঁদের ধারণা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ ভট্টাচার্য বলেন, এই আধুনিক যন্ত্রের সাহায্যে ছাত্রছাত্রীদের মনোযোগ অবশ্যই বাড়বে এবং শিক্ষা তাদের কাছে আরও আনন্দময় 
হয়ে উঠবে।   
সম্পর্কিত সংবাদ