Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সচেতনতা শিবির, স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে পালিত হল আন্তর্জাতিক বিধবা দিবস

রাজ্যে এই প্রথম আন্তর্জাতিক বিধবা দিবস পালিত হল ২৩ জুন, সোমবার। অন্যান্য জেলার মতো দক্ষিণ ২৪ পরগনার প্রতিটি ব্লকে সোমবার বিধবাদের নিয়ে বিশেষ কর্মসূচি নেওয়া হয়।

সচেতনতা শিবির, স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে পালিত হল আন্তর্জাতিক বিধবা দিবস
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে এই প্রথম আন্তর্জাতিক বিধবা দিবস পালিত হল ২৩ জুন, সোমবার। অন্যান্য জেলার মতো দক্ষিণ ২৪ পরগনার প্রতিটি ব্লকে সোমবার বিধবাদের নিয়ে বিশেষ কর্মসূচি নেওয়া হয়। কোথাও মেডিক্যাল ক্যাম্প করে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, কোথাও আবার বিধবারা কোনও সরকারি সুযোগ-সুবিধা না পেয়ে থাকলে  তার ব্যবস্থা করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন আধিকারিকরা। এই মহিলারা যে সমাজে পিছিয়ে নেই, সেই বার্তা ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে পঞ্চায়েত দপ্তর।

Advertisement

বিষ্ণুপুর ১ নং ব্লকের আমগাছিয়া পঞ্চায়েতে বিশেষ সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল। অনেক বিধবা  বৈষম্য, দারিদ্র্য এবং সামাজিক বিচ্ছিন্নতায় ভোগেন। ওই পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায়, মূলত সেসব নিয়েই আলোচনা হয় সেখানে। এই শিবিরে জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের বিধবা উপভোক্তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট, আধার সংযুক্তিকরণ, স্বাস্থ্যসাথী নিবন্ধীকরণ, স্বাস্থ্য পরীক্ষা ও সরকারের বিশেষ প্রকল্প ‘বিশেষভাবে সক্ষম ও বয়সজনিত কারণে অক্ষম’ উপভোক্তাদের বাড়িতে পেনশন পৌঁছে দেওয়া সহ একাধিক নানাবিধ সুবিধা দেওয়া হয়। প্রায় ১৫০ জন উপভোক্তা উপস্থিত ছিলেন শিবিরে। সবারই স্বাস্থ্য পরীক্ষা হয়। সাগরে প্রবীণ বিধবাদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। কারও কোনও প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হলে তা দ্রুত মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে। অন্যান্য ব্লকও তাদের মতো করে দিনটি পালন করেছে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ