নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিএফ গ্রাহকদের ই-নমিনেশন করানোর বিষয়টির উপর জোর দিচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। পেনশন পাওয়া এবং কর্মীর অকস্মাৎ মৃত্যুতে বিমার টাকা পাওয়ার ক্ষেত্রে ই-নমিনেশন জরুরি। যদিও এখনও এর জন্য কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি, তবুও সর্বত্রই এই কাজে জোর দিচ্ছে পিএফ দপ্তর। ই-নমিনেশন করানোর জন্য ইতিমধ্যেই নানা সচেতনতামূলক পদক্ষেপ করা হয়েছে। দপ্তরের কর্তারা জানান, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত রাজ্যে ই-নমিনেশন পর্ব শেষ হয়েছে ৮১.৬৭ শতাংশ ক্ষেত্রে। ই-নমিনেশন করিয়েছেন ১৪ লক্ষ ১৫ হাজারেরও বেশি পিএফ গ্রাহক। কলকাতা জোনের আওতায় সবথেকে বেশি হয়েছে দার্জিলিংয়ে। সেখানে সাফল্যের হার ৯২.৭৪ শতাংশ।



