Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

পিছু হটলেন ইনফানতিনো

উত্তর আমেরিকার পর এবার এশিয়া। জিয়ান্নি ইনফানতিনোর বিশ্বকাপ বিক্রির প্রস্তাব নিয়ে তীব্র বিরোধিতা সর্বত্র। ফলে চাপের মুখে পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হলেন ফিফা সভাপতি।

পিছু হটলেন ইনফানতিনো
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জেনেভা: ইউরোপ, উত্তর আমেরিকার পর এবার এশিয়া। জিয়ান্নি ইনফানতিনোর বিশ্বকাপ বিক্রির প্রস্তাব নিয়ে তীব্র বিরোধিতা সর্বত্র। ফলে চাপের মুখে পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হলেন ফিফা সভাপতি। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘বহু মানুষ এই সিদ্ধান্তের পক্ষে সমর্থন জানিয়েছেন। তা সত্ত্বেও এই পরিকল্পনা স্থগিত রাখা হল।’ 

Advertisement

সম্প্রতি ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি সংস্থার কথা ঘোষণা করে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সভাপতি ইনফানতিনোর প্রস্তাব ছিল, এবার থেকে সমস্ত প্রতিযোগিতা আয়োজন করবে এই সংস্থা। ঠিক হয়েছিল, নতুন তৈরি ওই কোম্পানির ২১ শতাংশ শেয়ার বিক্রি করা হবে এক বেসরকারি সংস্থাকে। সেই বেসরকারি সংস্থার শীর্ষকর্তা জোন্ডার কুশনার। যিনি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মীয়। এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে বিশ্ব ফুটবল। একে একে বিরোধিতা করে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়া। প্রবল চাপের মুখে পড়েন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো।

Advertisement
সম্পর্কিত সংবাদ