Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর পাস বিক্রি মামলায় ফের জেরা ইন্দ্রনীল সেনকে

দুর্গাপুজোর প্রিভিউ শো ও এন্ট্রি পাস বিক্রি সংক্রান্ত মামলায় বুধবার ফের ইডি দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন।

পুজোর পাস বিক্রি মামলায় ফের জেরা ইন্দ্রনীল সেনকে
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর প্রিভিউ শো ও এন্ট্রি পাস বিক্রি সংক্রান্ত মামলায় বুধবার ফের ইডি দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এদিন তাঁকে ২০১৬ সাল থেকে ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের নথি, আয়ব্যায়ের হিসাব সহ বিভিন্ন নথি নিয়ে আসতে বলা হয়েছিল। সেই সমস্ত নথি নিয়ে এদিন তিনি বেলা ১১টা নাগাদ হাজির হন সল্টলেকে ইডি দপ্তরে। তাঁর সংস্থা  ২০১৬ সাল থেকে কত আয় করেছিল, তার হিসাব ভালোভাবে পরীক্ষী করেন ইডি আধিকারিকরা। একই সঙ্গে পাশ বিক্রির সময় যে  রসিদ দেওয়া হয়েছিল সেগুলি খতিয়ে দেখেন তাঁরা। দীর্ঘ ১০ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ পর্ব চলে বলে জানা গিয়েছে। এদিকে, এই মামলায় গ্রেপ্তারি এড়াতে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইন্দ্রনীল। আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই আবেদনের শুনানি হয়। এক গুচ্ছ প্রশ্ন তুলেছেন বিচারপতি ঘোষ। এই বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘ইন্দ্রনীল সেন তৎকালীন মন্ত্রী ছিলেন। তাহলে তিনি কি কোনো বাড়তি সুবিধা পাননি? তিনি যে টেন্ডার প্রক্রিয়ায় কোনো প্রভাব খাটাননি, তা নিয়ে আদালত কীভাবে নিশ্চিত হবে?’ জানা গিয়েছে, আগামী কাল শুক্রবার  মামলার পরবর্তী শুনানি রয়েছে। এক্ষেত্রে ওই দিন রাজ্য সরকারকে মামলা সংক্রান্ত যাবতীয় ঘটনাক্রম একটি ‘ফ্লো চার্ট’ আকার জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ