Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ইন্ডোর স্টেডিয়াম তৈরির দাবি

ইন্ডোর স্টেডিয়াম তৈরির দাবি
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের বারোবিশায় ইন্ডোর স্টেডিয়াম তৈরির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানাল বারোবিশা স্পোর্টস অ্যাসোসিয়েশন। এদিন এই খবর জানান অ্যাসোসিয়েশনের সভাপতি তথা কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন। তিনি বলেন, বারোবিশায় ইন্ডোর স্টেডিয়াম না থাকার জন্য এলাকার যুবক-যুবতীরা খেলাধুলোর উপযুক্ত পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা চাই, বারোবিশায় একটি ইন্ডোর স্টেডিয়াম তৈরি হোক। এখানকার খেলোয়াড়দের যথেষ্ট প্রতিভা রয়েছে। কিন্তু সেই প্রতিভার বিকাশ ঘটছে না ইন্ডোর স্টেডিয়াম না থাকার কারণে। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে জানানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ