Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইন্দোনেশিয়ায় জোরালো ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। আজ, বুধবার সকাল ৬টা ৫৫ মিনিটে তীব্র কম্পন অনুভূত হয়। যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

ইন্দোনেশিয়ায় জোরালো ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
জাকার্তা, ২৬ ফেব্রুয়ারি: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। আজ, বুধবার সকাল ৬টা ৫৫ মিনিটে তীব্র কম্পন অনুভূত হয়। যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। সুনামি সতর্কতাও জারি হয়নি। তবে তীব্র কম্পনের জেরে ঘর ছেড়ে রাস্তায় বেড়িয়ে যান বহু মানুষ। কারণ ভূমিকম্পের ফলে মর্মান্তিক অভিজ্ঞতার সাক্ষী থেকেছে ইন্দোনেশিয়ায়। আমেরিকার ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উত্তর সুলাওয়েসির দ্বীপে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। গতকাল, সোমবারই খুব ভোরে ওড়িশা উপকূল থেকে প্রায় ২৫০ কিমি দূরে বঙ্গোপসাগরের তলদেশে ভূমিকম্প হয়। যার ফলে ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশার উপকূল এলাকায় হাল্কা কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছিল, এই ভূমিকম্পের তীব্রতা ৫.১। যদিও আমেরিকার ভূতত্ত্ব বিভাগের দাবি, এই ভূমিকম্পের তীব্রতা ৫.৩। বঙ্গোপসাগরের তলদেশ থেকে উৎসস্থলের গভীরতা ৯৬ কিমি বলে উল্লেখ করেছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। যদিও এই কম্পনের ফলেও ভারতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মনে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ