Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

থাইল্যান্ডে বাঘের সঙ্গে সেলফি তুলতে গিয়ে জখম ভারতীয় যুবক

থাইল্যান্ডে বেড়াতে গেলে চিড়িয়াখানায় গিয়ে বাঘের সঙ্গে সেলফি তোলা পর্যটকদের কাছে ‘মাস্ট থিং।’ কিন্তু সেই ছবি তুলতে গিয়েই বিপাকে পড়লেন এক ভারতীয় যুবক।

থাইল্যান্ডে বাঘের সঙ্গে সেলফি  তুলতে গিয়ে জখম ভারতীয় যুবক
  • ৩১ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

ব্যাঙ্কক: থাইল্যান্ডে বেড়াতে গেলে চিড়িয়াখানায় গিয়ে বাঘের সঙ্গে সেলফি তোলা পর্যটকদের কাছে ‘মাস্ট থিং।’ কিন্তু সেই ছবি তুলতে গিয়েই বিপাকে পড়লেন এক ভারতীয় যুবক। বাঘের আক্রমণে আহত হয়েছেন তিনি। ঘটনার ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, থাইল্যান্ডের ওই চিড়িয়াখানাতে বাঘ শার্দুলের সঙ্গে হাঁটছিলেন ওই যুবক। হাত বোলাচ্ছিলেন বাঘটির পিঠে। সঙ্গে ছিলেন বাঘটির প্রশিক্ষকও। এক সময় বাঘের সঙ্গে সেলফি তোলার জন্য হাঁটু মুড়ে বসেন ওই যুবক। তখনই প্রশিক্ষক বাঘটিকে লাঠি দিয়ে মারেন। অনুমান, লাঠির ঘা খেয়েই মেজাজ বিগড়ে যায় শার্দুলের। অকস্মাৎ যুবককে আক্রমণ করে বসে বাঘটি। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে অন্য পর্যটকদের মধ্যে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ