Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডায় প্রশিক্ষণের সময় সংঘর্ষ দুই বিমানের, ভারতীয় তরুণের মৃত্যু

ছোট থেকেই পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন শ্রীহরি সুকেশ। সেই স্বপ্নপূরণ করতে এক বছর আগে কানাডায় গিয়েছিলেন কেরলের ২১ বছরের তরুণ। ভর্তি হয়েছিলেন হার্ভস এয়ার ফ্লাইং স্কুলে।

কানাডায় প্রশিক্ষণের সময় সংঘর্ষ দুই বিমানের, ভারতীয় তরুণের মৃত্যু
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অটোয়া: ছোট থেকেই পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন শ্রীহরি সুকেশ। সেই স্বপ্নপূরণ করতে এক বছর আগে কানাডায় গিয়েছিলেন কেরলের ২১ বছরের তরুণ। ভর্তি হয়েছিলেন হার্ভস এয়ার ফ্লাইং স্কুলে। পাইলট হিসেবে প্রশিক্ষণ নিতে গিয়েই মৃত্যু হল তাঁর। কানাডায় মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষে প্রাণ হারালেন শ্রীহরি। মৃত্যু হয়েছে আরও একজন ট্রেনি পাইলটের। কানাডার সেই তরুণের নাম সাভান্না মে রয়েজ (২০)। তিনি শ্রীহরির ক্লাসমেট।

Advertisement

কানাডার সাউদার্ন মানিটোবায় স্টেনবাখ সাউথ এয়ারপোর্ট। সেখানে একটি রানওয়ে ব্যবহার করে হার্ভস এয়ার পাইলট স্কুল। প্রতি বছর বিশ্বের ৪০০-এর বেশি পড়ুয়াকে পাইলট হওয়ার ট্রেনিং দেয় তারা। মঙ্গলবার সকালে ল্যান্ডিং ও টেকঅফ করার প্রসেস অনুশীলন করছিলেন ওই দুই ছাত্র। ঘটনাচক্রে একই সময় অবতরণের চেষ্টা করেন তাঁরা। সেই কারণেই ঘটে বিপত্তি। মাঝ আকাশে ধাক্কা খায় দু’টি বিমান। ট্রেনিং স্কুলের সভাপতি অ্যাডাম পেনার জানিয়েছেন, তাঁরা দু’জনেই দু’টি ছোট বিমান নিয়ে মহড়া দিচ্ছিলেন। মনে করা হচ্ছে, অবতরণের সময় একে অপরের বিমান দেখতে পাননি তাঁরা। ওই জন্যই ধাক্কা লাগে। ঘটনার পর শোকপ্রকাশ করেছে কানাডায় নিযুক্ত ভারতীয় দূতাবাস।  
শ্রীহরির কাকা দীপেশ চন্দ্রন বলেন, ‘ছোট থেকেই পাইলট হওয়ার স্বপ্ন দেখত ও। ব্যক্তিগত বিমান 
চালানোর লাইসেন্স পেয়ে গিয়েছিল। বাণিজ্যিক বিমান চালানোর জন্য প্রশিক্ষণ নিচ্ছিল। তার আগেই সব শেষ হয়ে গেল!’  

Advertisement
সম্পর্কিত সংবাদ