বয়স্কদের সঙ্গে প্রতারণা,  অর্থ পাচারের দায়ে জেল ১ ভারতীয়র
  • ৫ নভেম্বর, ২০২৬ ১২:২৬
Prefer us on Google

ওয়াশিংটন, ৫ নভেম্বর: ভয় দেখিয়ে টাকা হাতানো ছিল তার পেশা এবং নেশা। কিন্তু সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করতে গিয়ে শেষমেষ ধরা পরে গেলেন এক ভারতীয়। অভিযুক্তের নাম আহমেদ মকবুল সৈয়দ। তিনি ভারতীয় বলে জানা গিয়েছে। আমেরিকার ইলিনয় এলাকায় থাকত সৈয়দ। প্রতারণা ও টাকা পাচারের অভিযোগে তাকে আমেরিকার আদালত ৮ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তার সঙ্গে ২৪ লক্ষ মার্কিন ডলারের ক্ষতিপূরণও দিতে হবে।

Advertisement

জানা গিয়েছে, সে একটি বড় প্রতারণা চক্রের সঙ্গে জড়িত ছিল। এই চক্র আমেরিকার বয়স্ক মানুষদের বিভিন্ন ভাবে ভয় দেখাত। প্রথমে বয়স্ক মানুষদের কম্পিউটারে ভুয়ো মেসেজ পাঠান। তারপর ভুয়ো প্রতিনিধি সেজে ওই নাগরিকদের ফোন করত। প্রতারকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিক কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকা টাকা পাওয়া গিয়েছে বলে ভয় দেখাত। তারপর অপরাধীরা আসল কাজ শুরু করত। ভুক্তভোগীদের বলা হত যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা টাকাগুলো তুলে নিতে। সেই টাকা বিভিন্নভাবে ওই প্রতারকদের হাতে তুলে দিতে বলা হত। বয়স্ক মানুষরা তাদের টাকা বাজেয়াপ্ত হয়ে যাওয়ার ভয়ে প্রতারকদের সেই ফাঁদে পা দিয়ে দিত। এরপর অভিযুক্ত সৈয়দ সেই টাকাগুলি এমনভাবে সরিয়ে রাখত যাতে মনে হয় টাকাগুলি বৈধভাবে পেয়েছে। আমেরিকার বহু বয়স্ক মানুষ এই প্রতারণার শিকার হয়েছে। অনেকে তাঁর সারা জীবনের জমানো টাকাও এই জালিয়াতির কারণে হারিয়েছেন। অভিযোগের পর মার্কিন পুলিশ তদন্ত শুরু করে। তারপর মার্কিন আদালত অভিযুক্ত সৈয়দকে দোষী সাব্যস্ত করে ৮ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।