হেরেও ‘ভেটো’র হুমকি ট্রাম্পের!
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: বিপাকে পড়েও ঝুঁকতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরাজয় স্বীকার করেছেন। বিরোধী ডেমোক্র্যাটদের অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন। তবুও ট্রুথ সোশ্যালে একটি লাল টুপির ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে সাদা অক্ষরে লেখা ভেটো। হেরেও নিজের ভেটো প্রয়োগের ক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প। কী এই ভেটো? মার্কিন সংবিধানের ৭ নম্বর ধারার ১ নম্বর অনুচ্ছেদের অধীনে প্রেসিডেন্টকে ভেটো ক্ষমতা প্রদান করা হয়েছে। এই ক্ষমতাবলে সেনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভসে কোনো বিল পাশ হয়ে গেলেও তা আইন হওয়ার পূর্বে বাতিল করে দিতে পারেন প্রেসিডেন্ট। তবে ভেটো ক্ষমতাকেও নিষ্ক্রিয় করতে পারে কংগ্রেস। সেক্ষেত্রে উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জরুরি। অর্থাৎ ৪৩৫-এর মধ্যে ২৯০ এবং ১০০ সদস্যের সেনেটে সংখ্যাটি ৬৭ হওয়া দরকার।

Advertisement