Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত, দাবি ট্রাম্পের

আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনতে গিয়েই ক্রমেই ভারত ‘মিত্র’ দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ করছে! ‘তিক্ত’ হয়ে উঠবে ভারতের সঙ্গে ইরান, রাশিয়ার সম্পর্ক?

ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত, দাবি ট্রাম্পের
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

ওয়াশিংটন, ১ ফেব্রুয়ারি: আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনতে গিয়েই ক্রমেই ভারত ‘মিত্র’ দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ করছে! ‘তিক্ত’ হয়ে উঠবে ভারতের সঙ্গে ইরান, রাশিয়ার সম্পর্ক? অন্তত তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ট্রাম্পের ‘তেল’ রাজনীতি, ক্রমশ চাপে ফেলছে নয়াদিল্লিকে। রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার জন্য এমনিতেই অতিরিক্ত(পেনাল্টি) শুল্ক গুণছে ভারত। তার উপর ইরানের থেকেও আর তেল কিনতে পারবে না নয়াদিল্লি! অন্তত মার্কিন প্রেসিডেন্টের এক বক্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে জল্পনা। শনিবার(স্থানীয় সময়), এয়ার ফোর্স ওয়ানে ওঠার পূর্বে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ভারত আসছে আমাদের সঙ্গে ব্যবসা করতে।

Advertisement

ভেনেজুয়েলার তেল কিনবে তারা। ইরানের থেকে আর তেল কিনবে না ভারত। ওরা সেই বিষয়ে জানিয়েছে। ইতিমধ্যেই আমাদের মধ্যে চুক্তি হয়ে গিয়েছে এই বিষয়ে।’ আর তাতেই বেড়েছে চিন্তা। ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সুসম্পর্ক। একাধিক বাণিজ্যিক বিষয়ে বোঝাপড়া রয়েছে। পশ্চিম এশিয়ার এই দেশ থেকে প্রচুর পরিমাণে তেল কিনে আসছে ভারত। এবার সেটাও পছন্দ নয় ট্রাম্পের। তাই নয়াদিল্লিকে ভেনেজুয়েলার তেল কিনতে জোর দিচ্ছেন ট্রাম্প। এমনিতেই ইরানকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। পরমাণু চুক্তি করতে খামেনেই সরকারের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন ‘ডন’। তবে তাতে মাথা নোয়াতে রাজি নয় তেহরান। তাই এবার তাঁর ‘বন্ধু’ দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভাঙার পথে হেঁটে অর্থনৈতিকভাবে ইরানকে পঙ্গু করতে চায় ওয়াশিংটন। তাই ভারতকে ইরান নয়, ভেনেজুয়েলার তেল কেনার জন্য চুক্তিতে নিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনিতেই ট্রাম্পের ‘ভয়ে’ ইরানের চাবাহার বন্দরে বিনিয়োগ বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। এবার তেহরানের সঙ্গে তেল কেনাও বন্ধ রাখতে গিয়ে কোনও ‘বিপদ’, ডেকে আনছে না তো মোদি সরকার, প্রশ্ন বিরোধীদের।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাসের বাসভবন থেকে তুলে এনে বন্দি করে রেখেছে ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলায় সুপ্রিম কোর্টের রায়ে আপাতত অন্তর্বর্তী সরকার ক্ষমতায়। সেখানকার তেলের ভাণ্ডারের যাবতীয় দায়িত্ব নিয়ে ফেলেছে আমেরিকা। তারপরেই বিভিন্ন দেশকে তা বিক্রির মাধ্যমে নতুন আন্তর্জাতিক সমীকরণ করতে চাইছেন ট্রাম্প।  

 

Advertisement
সম্পর্কিত সংবাদ