হকি ফাইনালে জাপানের মুখোমুখি ভারত
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মোহালি: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ভারত। বুধবার সেমি-ফাইনালে হরমনপ্রীত সিং ব্রিগেড ৮-১ ব্যবধানে হারায় দক্ষিণ কোরিয়াকে। এই নিয়ে সাতবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে উঠল টিম ইন্ডিয়া, যা রেকর্ড। ভারতের হয়ে গোল করেন শিলানন্দ লাকরা (২), দিলপ্রীত সিং (২), ক্যাপ্টেন হরমনপ্রীত (১), সুখজিৎ সিং (১), অঙ্গদ বীর সিং (১) ও বিবেক সাগর প্রসাদ (১)। দক্ষিণ কোরিয়ার একমাত্র গোলটি সাংজুন হানের। বৃহস্পতিবার ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী জাপান। অন্য সেমি-ফাইনালে টাই-ব্রেকারে মালয়েশিয়াকে হারিয়েছে জাপান। উল্লেখ্য, এই আসরে ভারত এখনও অপরাজিত। রাউন্ড রবিন লিগে পাঁচটি ম্যাচেই জিতেছিলেন হরমনপ্রীতরা।

Advertisement