Bartaman Logo
৯ জুন, ২০২৬

৮৫৮ কোটি টাকায় জোড়া প্রতিরক্ষা চুক্তি ভারতের, আরও এস-৪০০, এমটিএ, ধনূষ আর্টিলারি গান কেনার প্রস্তাবে সায়

যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া। তারই মধ্যে এবার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ ভারতের। শুক্রবার ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের (ডিএসি) বৈঠকে ২.৩৮ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

৮৫৮ কোটি টাকায় জোড়া প্রতিরক্ষা চুক্তি ভারতের, আরও এস-৪০০, এমটিএ, ধনূষ আর্টিলারি গান কেনার প্রস্তাবে সায়
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া। তারই মধ্যে এবার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ ভারতের। শুক্রবার ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের (ডিএসি) বৈঠকে ২.৩৮ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে ভারতীয় বায়ুসেনার জন্য মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট (এমটিএ), এস-৪০০ সারফেস টু এয়ার মিসাইল (এসটিএম) সিস্টেমের আরও পাঁচ স্কোয়াড্রন, দেশে তৈরি ধনূষ আর্টিলারি গানের আরও ৩০০ ইউনিট ও একটি এয়ার ডিফেন্স ট্র্যাকড সিস্টেম। পাকিস্তানের বিরেুদ্ধে অপারেশন সিন্দুরের সময় রাশিয়ার কাছ থেকে কেনা এস-৪০০-এর উপযোগিতার প্রমাণ মিলেছিল। বায়ুসেনার কাছে বর্তমানে তিন স্কোয়াড্রন এস-৪০০ রয়েছে। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিএসি বৈঠকে আরও পাঁচ স্কোয়াড্রন কেনার প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হল। অন্যদিকে, পরিবহণ বিমান এএন-৩২-এর পরিবর্ত হিসাবে কেনা হবে এমটিএ। এর মধ্যে ১২টি কেনা হবে ব্যবহারযোগ্য অবস্থা। বাকিগুলি ভারতের মাটিতে তৈরি করা হবে। এদিনের বৈঠকেই বিভিন্ন ধরনের ড্রোন, এসইউ-৩০ এমকেআইয়ের জন্য এআই-৩১ জেট ইঞ্জিন ও হেভি ডিউটি হোভারক্রাফ্ট কেনায় সম্মতি দেওয়া হয়েছে। 

Advertisement

এছাড়া, ভারতীয় সেনা ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের নয়া সংস্করণ কেনার চিন্তাভাবনা করছে বলেও খবর। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ভারতের হাতে এই মুহূর্তে ৪৫০ কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল রয়েছে। শক্তিবৃদ্ধির লক্ষ্যে সেই পাল্লা আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সূত্রেই এবার ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের নয়া সংস্করণ কেনার কথা ভাবা হচ্ছে। কারণ অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র ৮০০ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 
এর পাশাপাশি শুক্রবারই জোড়া প্রতিরক্ষা চুক্তিতেও সই করেছে ভারত। স্বাক্ষরিত দুই চুক্তির মোট আর্থিক মূল্য ৮৫৮ কোটি টাকা। এর মধ্যে ভারতীয় সেনার জন্য এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কিনতে একটি রুশ সংস্থার সঙ্গে ৪৪৫ কোটি টাকার চুক্তি হয়েছে। দ্বিতীয় চুক্তিটি হয়েছে বোয়িং ইন্ডিয়া ডিফেন্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে। নৌসেনার হাতে থাকা পি৮-আই এলআরএমআর অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফ্টগুলির রক্ষণাবেক্ষণ, দেখভাল ও মেরামতির জন্য ৪১৩ কোটি টাকার এই চুক্তি সই করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, টুংগুসকা এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে রাশিয়ার জেএসসি রোসোবরোনএক্সপোর্টের সঙ্গে ৪৪৫ কোটি টাকার চুক্তি করা হয়েছে। এই চুক্তির ফলে আকাশপথে ভারতের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিবৃদ্ধি হবে। ভারতের দিকে ধেয়ে আসা শত্রু ড্রোন বা মিসাইল নিমেষে ধ্বংস হবে। নতুন এই চুক্তির ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে। এছাড়া, নৌসেনার হাতে থাকা বোয়িং পি৮-আই অ্যান্টি সাবমেরিন এয়ারক্র্যাফ্টের রক্ষণাবেক্ষণে ৪১৩ কোটি টাকার চুক্তি হয়েছে। ভারত মহাসাগরে নৌসেনার নজরদারির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বোয়িং পি৮-আই বিমানগুলি।

সম্পর্কিত সংবাদ