Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারত স্কুলছাত্র নয়, ট্রাম্পকে আক্রমণ মার্কিন সাংবাদিকের

ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই সিদ্ধান্তের জন্য ঘরেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

ভারত স্কুলছাত্র নয়, ট্রাম্পকে আক্রমণ মার্কিন সাংবাদিকের
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই সিদ্ধান্তের জন্য ঘরেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। প্রাক্তন রাষ্ট্রদূত, আমলা, অর্থনীতিবিদদের পরে এবার তাঁকে তুলোধোনা করলেন প্রখ্যাত সাংবাদিক রিক স্যাঞ্চেজ। মার্কিন প্রশাসনকে বিঁধে তিনি বলেন, ভারত কোনও স্কুলপড়ুয়া নয়। তাদের তুচ্ছ ভেবে ভুল করেছেন ট্রাম্প। ভারত অত্যন্ত শক্তিশালী দেশ। মার্কিন প্রেসিডেন্টকে নিশানা করে স্যাঞ্চেজ জানিয়েছেন, প্রায়শই ক্ষোভ ও অবৈজ্ঞানিক চিন্তাভাবনা থেকে সিদ্ধান্ত নেন ট্রাম্প। কিন্তু, বিপুল শুল্ক চাপানোর পরও ভারত যেভাবে নিজেদের অবস্থানে অনড় রয়েছে, তার প্রশংসা করেছেন মার্কিন সাংবাদিক। স্যাঞ্চেজ জানিয়েছেন, এভাবে শুল্ক আরোপ আমেরিকানবাসীও ভালো চোখে দেখছেন না। 

Advertisement

এদিন স্কুলের প্রসঙ্গ টেনে ট্রাম্পকে কটাক্ষ করেছেন চীনা রাজনৈতিক বিশেষজ্ঞও। বেজিংয়ের তাইহে ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আইনার টানজেনের মতে, স্কুলে বড় ছেলেরা যেভাবে ক্লাসরুমে ঘুরে ঘুরে অন্যান্যদের টিফিনের টাকা চুরি করে, ট্রাম্পের শুল্ক আরোপ তেমনই এক পদক্ষেপ। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্টের ভারত-পাক যুদ্ধ বন্ধের দাবিও নস্যাৎ করে দিয়েছেন আইনার। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ট্রাম্প মোটেই গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন না। ভারত-পাক যুদ্ধ বন্ধের ক্ষমতা তাঁর নেই। আইনার আরও জানিয়েছেন, ট্রাম্প যে ক’টি যুদ্ধ বন্ধ করেছেন বলে দাবি করেন, সেগুলি এখনও পুরোদমে চলছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ