Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

লন্ডনে প্রধান বিচারপতির ভাষণে বাধা, নিন্দা ভারতের

লন্ডনে প্রধান বিচারপতির ভাষণে অশোভন আচরণের ঘটনায় ভারতীয় দূতাবাসের কড়া নিন্দা। গণতান্ত্রিক পরিসরে ভিন্ন মতের সম্মান অপরিহার্য। বিস্তারিত পড়ুন।

লন্ডনে প্রধান বিচারপতির ভাষণে বাধা, নিন্দা ভারতের
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বার্কবেকে লন্ডন বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তর সঙ্গে ‘অশোভন আচরণ’। ঘটনার কড়া নিন্দা করল ভারতীয় দূতাবাস। 

Advertisement

ওই আলোচনা সভার বিষয়বস্তু ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তর্জাতিক আইন। সেখানে ভাষণ শেষে প্রশ্নোত্তর পর্বে প্রধান বিচারপতির কথার মাঝেই তাঁকে থামিয়ে দিয়ে প্রশ্ন করেন এক অংশগ্রহণকারী। তিনি অভিযোগ করেন, ভারতে স্বাধীন বা ভিন্নমত প্রকাশের অধিকার খর্ব করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে শোনা যায়। সঞ্চালক তাঁকে থামানোর চেষ্টা করেন। তিনি অত্যন্ত ভদ্রভাবে প্রশ্নকর্তাকে বলেন, ‘আপনার এই ধরনের প্রশ্ন নেওয়া সম্ভব নয়। কারণ এখন আলোচনা চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তর্জাতিক আইন নিয়ে।’ আর একথা শুনেই অনুষ্ঠানের অনেকেই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নানা ধরনের মন্তব্য করতে থাকেন। এরইমধ্যে একজন দাবি করেন, প্রধান বিচারপতির সাম্প্রতিক একটি মন্তব্যে ওই অসহিষ্ণুতার প্রতিফলন ঘটেছে। অনুষ্ঠানের অন্য এক আয়োজক শেষপর্যন্ত বলেন, ‘অনুগ্রহ করে সবাই শান্ত হোন। এবার কি আমরা এটা শেষ করতে পারি?’ এই ঘটনার নিন্দা করে ভারতীয় দূতাবাস বলেছে, ‘একজন সম্মাননীয় ব্যক্তির সঙ্গে এই ধরনের আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক পরিসরে ভিন্ন মত থাকতেই পারে। তবে তার বহিঃপ্রকাশ শ্রদ্ধার সঙ্গে হওয়া উচিত।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ