Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

শুরুটা ভালো করলেও বাংলাদেশের বিরুদ্ধে ২০০ রানের কাছে পৌঁছতে পারল না ভারত।

বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০০:০৯
Prefer us on Google

দুবাই, ২৫ সেপ্টেম্বর: শুরুটা ভালো করলেও বাংলাদেশের বিরুদ্ধে ২০০ রানের কাছে পৌঁছতে পারল না ভারত। অভিষেকের(৭৫) দুরন্ত ইনিংস ও শুভমান গিলের(২৯) যোগ্য ব্যাটিং ভারতকে যথাযথ স্টার্ট দিয়েছিল। কিন্তু বাংলাদেশের বোলিংয়ের সামনে ধসে যায় ভারতের মিডল অর্ডার। হাল ধরেন হার্দিক পান্ডিয়া(৩৮)। তাঁর কাঁধে ভর করেই ভারত পৌঁছয় ১৬৮-তে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখান ভারতীয় বোলাররা। বুমরাহ, কুলদীপদের সামনে একমাত্র সইফ হাসান(৬৯) ছাড়া ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশের কোনও ব্যাটার।

Advertisement

তবে ফের একবার সূর্যকুমার যাদবদের হতশ্রী ফিল্ডিং চিন্তা বাড়াচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে যেভাবে ক্যাচ মিস করেছেন গৌতম গম্ভীরের ছেলেরা। সেইভাবে আজ, বুধবারের ম্যাচেও ক্যাচ মিস হয়েছে সূর্যকুমারদের। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন কুলদীপ যাদব(৩টি উইকেট)। বরুণ চক্রবর্তী ও যশপ্রীত বুমরাহ নেন ২টি করে উইকেট। সুপার ফোরের এই জমজমাট ম্যাচে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে ভারত। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন অভিষেক শর্মা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ