Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

একই গ্রুপে রয়েছে ভারত ও জাপান

আগামী বছর অস্ট্রেলিয়াতে বসবে মহিলাদের এএফসি এশিয়ান কাপের আসর। ইতিমধ্যেই বাছাই পর্বে দাপুটে পারফরম্যান্সের মধ্যে দিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে ভারতীয় মহিলারা।

একই গ্রুপে রয়েছে ভারত ও জাপান
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: আগামী বছর অস্ট্রেলিয়াতে বসবে মহিলাদের এএফসি এশিয়ান কাপের আসর। ইতিমধ্যেই বাছাই পর্বে দাপুটে পারফরম্যান্সের মধ্যে দিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে ভারতীয় মহিলারা। তবে টুর্নামেন্টের গ্রুপ পর্বে সঙ্গীতা বাসফোরদের জন্য অপেক্ষা করছে কঠিন লড়াই। মঙ্গলবার সিডনি টাউন হলে আয়োজিত হল এশিয়ান কাপের ড্র। টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করবে। গ্রুপ সি’তে রয়েছে ভারত। তাদের প্রতিপক্ষ যথাক্রমে জাপান, ভিয়েতনাম ও চাইনজি তাইপেই।

Advertisement

২০২৬’এর ৪ মার্চ ভারতের প্রথম প্রতিপক্ষ ভিয়েতনাম। তিনদিন বাদে তারা মুখোমুখি হবে জাপানের। আর ১০ মার্চ গ্রুপের শেষ ম্যাচে চাইনিজ তাইপের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ক্রিসপেন ছেত্রীর মেয়েরা। গ্রুপের সেরা দুই দল পরের রাউন্ডে পৌঁছবে। উল্লেখ্য, মহিলাদের ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭০তম স্থানে রয়েছে ভারত। এশিয়ার মধ্যে সবার আগে রয়েছে জাপান। তাদের অবস্থান ৭ নম্বরে। অপর দুই দলের অবস্থান ভিয়েতনাম ৩৭ ও চাইনিজ তাইপে ৪২ নম্বরে। ফলে ভারতের জন্য লড়াইটা বেশ কঠিন। তবে ২০২৭ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লক্ষ্যে এশিয়ান কাপে ভালো ফল করাই লক্ষ্য সঙ্গীতা-সুইটি দেবীদের। উল্লেখ্য,  ২০০৩ সালের পর ফের এশিয়ান কাপের মূলপর্বে খেলবে ভারত।

সম্পর্কিত সংবাদ