নিজস্ব প্রতিনিধি, দীঘা: জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন শরিকরা। লালু প্রসাদ যাদব সহ অন্যান্য একাধিক শীর্ষ স্থানীয় বিরোধী নেতাই চাইছেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিক মমতা। জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসও একই দাবি করেছে। বুধবার এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘ইন্ডিয়ায় সবার আস্থা থাকুক। সব নেতারা আমাকে যে সম্মান দিয়েছেন তাতে আমি সম্মানিত বোধ করছি। যাঁরা আমাকে এত সম্মান দিয়েছেন তাঁদের সুস্বাস্থ্য কামনা করি। ইন্ডিয়া জোট ভালো থাকুক।’ প্রসঙ্গত, এর আগে কলকাতায় বসেই ইন্ডিয়া জোট চালাতে তিনি প্রস্তুত বলে জানিয়েছিলেন মমতা। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই জোটের নেতৃত্ব দেওয়ার দাবি তুলছেন ইন্ডিয়া জোটের একাধিক শরিক।



