Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বার্ধক্যভাতার উপভোক্তা বৃদ্ধি

কেন্দ্রের এনএসএপি প্রকল্পের অধীনে প্রায় ২১ লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রদান করে রাজ্য। অধিকাংশই বার্ধক্য ভাতা। এক্ষেত্রে কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট ‘কোটা’ ধার্য করা আছে।

বার্ধক্যভাতার উপভোক্তা বৃদ্ধি
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রের এনএসএপি প্রকল্পের অধীনে প্রায় ২১ লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রদান করে রাজ্য। অধিকাংশই বার্ধক্য ভাতা। এক্ষেত্রে কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট ‘কোটা’ ধার্য করা আছে। পশ্চিমবঙ্গের জন্য সেই সংখ্যাটা ২১ লক্ষ। তবে সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে, এ রাজ্যের আরও প্রায় ৫ লক্ষ মানুষকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন। সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন সভাঘরে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সামনে বিষয়টি তুলে ধরা হয়। তিনি ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে বাংলার ‘কোটা’ ২১ লক্ষ থেকে বাড়িয়ে ২৬ লক্ষ করার জন্য তোড়জোড় শুরু হয়ে গেল। নবান্নে এমনই বার্তা এসে পৌঁছেছে। সেক্ষেত্রে শীঘ্রই রাজ্যের আরও পাঁচ লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া সম্ভব হবে। প্রসঙ্গত, এই ২১ লক্ষ ছাড়াও রাজ্য নিজস্ব কোষাগার থেকে ৮০ লক্ষের বেশি মানুষকে মাসে ১০০০ টাকা করে বার্ধক্য ভাতা প্রদান করে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ