Bartaman Logo
৯ জুন, ২০২৬

আয়কর বিল নতুন করে পেশ সোমবার

চলতি বছরের শুরুতে লোকসভায় নতুন আয়কর বিল পেশ করে কেন্দ্র। সেই বিলটিকেই প্রত্যাহার করে নেওয়া হল। বেশ কিছু পরিবর্তন করে আগামী সোমবার ফের বিলটিকে সংসদে পেশ করা হবে।

আয়কর বিল নতুন করে পেশ সোমবার
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চলতি বছরের শুরুতে লোকসভায় নতুন আয়কর বিল পেশ করে কেন্দ্র। সেই বিলটিকেই প্রত্যাহার করে নেওয়া হল। বেশ কিছু পরিবর্তন করে আগামী সোমবার ফের বিলটিকে সংসদে পেশ করা হবে।

Advertisement

১৯৬১ সালের আয়কর আইন পরিবর্তনের লক্ষ্যে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি লোকসভায় নতুন আয়কর বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিল নিয়ে আলোচনার জন্য বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পান্ডার নেতৃত্বে একটি সিলেক্ট কমিটি গঠন করা হয়। সেই কমিটি বিলে একাধিক পরিবর্তনের কথা জানায়। ওই বিলের একের পর এক সুপারিশ আলাদা আলাদা সংস্করণে কার্যকর করা হলে বিভ্রান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা কেন্দ্রের। জানা গিয়েছে, সেই কারণে সমস্ত পরিমার্জন করে আগামী সোমবার বিলটি প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির প্রধান বৈজয়ন্ত বলেন, ‘বর্তমানে চালু থাকা আয়কর আইনে ৪ হাজারেরও বেশি সংশোধনী ও ৫ লক্ষেরও বেশি শব্দ রয়েছে। যা অত্যন্ত জটিল। নতুন বিলটি অনেক সরল। জটিল কর ব্যবস্থার জন্য অনেক ক্ষেত্রেই ছোট ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয়। তারাও এর ফলে উপকৃত হবেন।’

সম্পর্কিত সংবাদ