পথ দুর্ঘটনায় গুরুতর আহত পবনদীপ রাজন। ইন্ডিয়ান আইডল ১২-এর বিজেতা তিনি। সোমবার ভোরে উত্তরপ্রদেশের আমোরাতে গাড়ি দুর্ঘটনায় আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর তাঁকে নয়ডার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটে, তা স্পষ্ট নয়। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। গায়ককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।



