গানের নয়, নাটকের আখড়া। সুভাষগ্রামের মিউনাস নাট্য গোষ্ঠী আখড়ার আদলে একটি চমৎকার নাট্যচর্চা কেন্দ্র তৈরি করেছে স্টেশনের অদূরেই নিজস্ব আঙিনায়। সম্প্রতি সেখানেই তিনটি স্বল্প দৈর্ঘ্যের রঙ্গ নাটক উপস্থাপিত করল বেলঘরিয়া থিয়েটার আকাদেমি। চিকিৎসক অমিতাভ ভট্টাচাৰ্যর পরিচালনায় মঞ্চস্থ হল ‘যমালয় জমজমাট’, ‘রবীন্দ্র জয়ন্তী’ ও ‘কোয়াক’। অভিনয়ে ছিলেন সন্দীপ রায়, ধৃতিকণা ভট্টাচার্য, প্রণব চক্রবর্তী, তন্ময় সাহা প্রমুখ।



