Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি ছবি

১১তম বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ প্রদর্শন হল প্রখ্যাত কেরিয়ার কোচ অভিষেক দে সরকার পরিচালিত ‘আইটিআই: দ্য বিগিনিং’

বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি ছবি
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 ১১তম বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ প্রদর্শন হল প্রখ্যাত কেরিয়ার কোচ অভিষেক দে সরকার পরিচালিত ‘আইটিআই: দ্য বিগিনিং’। স্বল্প দৈর্ঘ্যের এই ছবিটি তাঁর প্রথম পরিচালনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী দেবলীনা দত্ত ও অভিনেতা বিশ্বনাথ বসু। এই শর্টফিল্মটি ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরে স্বতন্ত্র পরিচয় তৈরি করতে পেরেছে। একাধিক সম্মানও অর্জন করেছে। ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম প্রদর্শিত হয় ছবিটি। একটি শিশুর আবেগঘন মানসিক অবস্থাকে কেন্দ্র করে ছবির গল্প বুনেছেন পরিচালক। অভিষেকের কথায়, ‘বহু বছর ধরে আমি শিক্ষার্থীদের সফল কেরিয়ার গড়ে তুলতে সাহায্য করছি। কিন্তু সেই পথে চলতে গিয়ে বুঝেছি, আবেগ ছাড়া সাফল্য নীরব শূন্যতা তৈরি করে। এই ছবি সেই উপলব্ধি থেকেই তৈরি।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ