Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইলেকট্রিক ভেহিকেল চার্জ দিতে নিতে হবে আলাদা মিটার: বিদ্যুৎ দপ্তর

ইলেকট্রিক ভেহিকেল চার্জ দিতে নিতে হবে আলাদা মিটার: বিদ্যুৎ দপ্তর
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: ইলেকট্রনিক ভেহিকেলের সংখ্যা দিন দিন বাড়ছে। ই-রিকশও চার্জ হচ্ছে অনেক বাড়িতে। ডোমেস্টিক লাইন ব্যবহার করে ইলেকট্রিক ভেহিকেল চার্জ করা হচ্ছে। এতে তরতরিয়ে বাড়ছে মিটারের রিডিং। অতিরিক্ত বিদ্যুতের বিল দিতে হচ্ছে গ্রাহকদের। এবারে সেই সব বাড়ি চিহ্নিত করতে মিটার রিডিংয়ে নজরদারি শুরু করল বিদ্যুৎ দপ্তর। 
Advertisement
ডিসেম্বর মাস থেকে বাড়ি বাড়িতে মিটার রিডিং দেখছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। ইলেকট্রিক ভেহিকেল বা টোটো চার্জ করা হলে বিদ্যুৎ বিলের সঙ্গে নোট দিচ্ছে দপ্তর। পরবর্তীতে ওই বাড়িগুলিতে ইলেকট্রনিক ভেহিকেল চার্জের জন্য আলাদা করে মিটার লাগানো হবে। 
বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, পেট্রল ডিজেলের গাড়ির পরিবর্তে ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়ছে দিন দিন। বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করা হয় গাড়িগুলির। পেট্রলের খরচের বদলে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ। বৈদ্যুতিক গাড়ির বাজার দিন দিন আরও বৃদ্ধি পাবে। শুধু ইলেকট্রনিক ভেহিকেল নয় টোটোগুলি চলে ব্যাটারির মাধ্যমে। সেই ব্যাটারি চার্জ করতেও বিপুল পরিমাণ বিদ্যুৎয়ের প্রয়োজন হয়। 
তবে ডোমেস্টিক মিটার ব্যবহার করে ইলেকট্রনিক ভেহিকেল চার্জ করা অনুচিত। ইলেকট্রনিক ভেহিকেল চার্জের জন্য আলাদা মিটার দেওয়ার ব্যবস্থা করেছে বিদ্যুৎ দপ্তর। যাদের বাড়িতে টোটো বা ইলেকট্রিক ভেহিকেল রয়েছে, তারা আবেদন করলেই নতুন মিটার লাগিয়ে দেওয়া হবে। তবে সেই আবেদনে সাড়া পড়েনি তেমন। তাই বাড়ি বাড়ি বিদ্যুতের মিটার পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ দপ্তর। ডিসেম্বর মাস থেকে বাড়িতে বিদ্যুতের মিটার রিডিং নেওয়ার সময় বিশেষ নোট দিচ্ছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। কোনও বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ মিললে তা মিটারের নোটে উল্লেখ করা হচ্ছে। সেই নোট দেখে পরবর্তীতে আলাদা করে মিটার নেওয়ার জন্য গ্রাহকদের জানানো হবে। ডোমেস্টিক মিটারে ইলেকট্রনিক ভেইকেল বা টোটো চার্জ করলে করা ব্যবস্থা নেবে বিদ্যুৎ দপ্তর। 
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেডের দিনহাটার ডিভিশনাল ম্যানেজার কল্যাণবর সরকার বলেন, ডিসেম্বর মাস থেকে বাড়িতে বাড়িতে ডোমেস্টিক মিটার খতিয়ে দেখছেন কর্মীরা। ইলেকট্রনিক ভেহিকেল চার্জ করা হলে সেই মিটারে নোট দিচ্ছেন তাঁরা। পরবর্তীতে ওই বাড়িগুলিতে ইলেকট্রনিক ভেহিকেল চার্জের জন্য আলাদা মিটার লাগানো হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ