Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইজরায়েলে পরপর তিনটি বাসে বিস্ফোরণ! হতাহতের খবর নেই

পণবন্দিদের হস্তান্তরের বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি লাগু হয়েছে। ইজরায়েল ও হামাসের মধ্যে সেই যুদ্ধবিরতি চুক্তির জেরে কিছুটা হলেও শান্তি ফিরে এসেছে গাজায়। চুক্তি অনুযায়ী ইজরায়েলও বন্দি করে রাখা প্যালেস্তানীয়দের মুক্তি দিচ্ছে।

ইজরায়েলে পরপর তিনটি বাসে বিস্ফোরণ! হতাহতের খবর নেই
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
তেল আবিব, ২১ ফেব্রুয়ারি: পণবন্দিদের হস্তান্তরের বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি লাগু হয়েছে। ইজরায়েল ও হামাসের মধ্যে সেই যুদ্ধবিরতি চুক্তির জেরে কিছুটা হলেও শান্তি ফিরে এসেছে গাজায়। চুক্তি অনুযায়ী ইজরায়েলও বন্দি করে রাখা প্যালেস্তানীয়দের মুক্তি দিচ্ছে। এর মাঝেই ইজরায়েলে বিস্ফোরণের ঘটনা ঘটল। গতকাল, বৃহস্পতিবার মধ্য ইজরায়েলের একটি পার্কিং লটে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে পরপর বিস্ফোরণ হয়। যার ফলে কেঁপে ওঠে সেই এলাকা। যদিও সেই বাসে কোনও যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণের যা তীব্রতা ছিল তা কাপলে ভাঁজ ফেলেছে তেল আবিবের। গোটা বিষয়টির জন্য হামাসকেই দায়ী করেছে ইজরায়েলের প্রশাসন। কারণ ২০০০ সালের আগে এইধরণের হামলাই মূলত চালাত হামাস জঙ্গিগোষ্ঠী। তেল আবিবের তরফে জানানো হয়েছে, আরও দুটি বাসে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। মোট পাঁচটি বাসে বোমা রাখা ছিল। যার মধ্যে তিনটি ফেটেছে। বাকি দুটি নিষ্ক্রিয় করেছে পুলিস। নিরাপত্তার কথা মাথাতে রেখেই ইজরায়েলের পুলিস, বম্ব স্কোয়াডকে সঙ্গে নিয়েই গোটা দেশের একাধিক ট্রেন ও বাসে তল্লাশি চালাচ্ছে। ঠিক কতজন জড়িত এই কাণ্ডে, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা দেশেই জনবহুল এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিসের থেকে তদন্তভার হাতে নিয়েছে গোয়েন্দা বিভাগ।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ