Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬

আইআইটি: ৫ বছরে মৃত ৫৩, বেশিটাই এসসি, এসটি, ওবিসি

২০২০-২১ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মধ্যে বিভিন্ন আইআইটিতে কমপক্ষে ৫৩ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। এরমধ্যে অর্ধেকের বেশি পড়ুয়া তফশিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত।

আইআইটি: ৫ বছরে মৃত ৫৩, বেশিটাই এসসি, এসটি, ওবিসি
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ২০২০-২১ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মধ্যে বিভিন্ন আইআইটিতে কমপক্ষে ৫৩ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। এরমধ্যে অর্ধেকের বেশি পড়ুয়া তফশিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত। জানা গিয়েছে, গতবছর লোকসভার ওয়েবসাইটে একটি প্রশ্ন আপলোড করেন কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল। প্রশ্নের বিষয় ছিল, ‘এনরোলমেন্ট ইন পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড পিএইচডি প্রোগ্রামস’। সেখানেই আইআইটি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে জাতিবিদ্বেষ, আত্নহত্যা ও অস্বাভাবিক মৃত্যুর তথ্য জানতে চাওয়া হয়। গত ১ ডিসেম্বর আইআইটিগুলিকে সেই প্রশ্ন পাঠান উচ্চশিক্ষা দপ্তরের আন্ডার সেক্রেটারি নিলেশচন্দ্র শ্রীবাস্তব। উত্তরও আসে। তবে ৮ ডিসেম্বর পার্লামেন্টে কোনো তথ্য তুলে ধরেনি কেন্দ্র। পরবর্তীতে তা সংবাদমাধ্যমের হাতে আসে। রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মধ্যে ৫৩ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৯ জন পড়ুয়া তফশিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত। অর্থাৎ মোট সংখ্যার ৫৪.৭ শতাংশ। আইআইটি খড়্গপুর, আইআইটি দিল্লি ও আইআইটি হায়দরাবাদে সবথেকে বেশি ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছে। শুধুমাত্র আইআইটি হায়দরাবাদে সাতজন পড়ুয়া আত্মঘাতী হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ