Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

২৮ অক্টোবরের মধ্যে মাঠ-পার্ক খালি না করলে পুজো কমিটিকে গুনতে হবে ভাড়া

সরকারি মাঠে পুজো করার কোনো বাধা নেই। কিন্তু পুজো শেষ হয়ে যাওয়ার পর মণ্ডপ খুলে ফেলা সংক্রান্ত নির্দিষ্ট গাইডলাইন জানাল বিধাননগর পুরসভা।

২৮ অক্টোবরের মধ্যে মাঠ-পার্ক খালি না করলে পুজো কমিটিকে গুনতে হবে ভাড়া
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সরকারি মাঠে পুজো করার কোনো বাধা নেই। কিন্তু পুজো শেষ হয়ে যাওয়ার পর মণ্ডপ খুলে ফেলা সংক্রান্ত নির্দিষ্ট গাইডলাইন জানাল বিধাননগর পুরসভা। বৃহস্পতিবার সল্টলেকের পুরভবনে পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক হয়। জানা গিয়েছে, ওই বৈঠকে পুরসভার পক্ষ থেকে সল্টলেকের পুজো কমিটিগুলিকে জানানো হয়েছে, ২৮ অক্টোবরের মধ্যেই খালি করতে হবে মাঠ ও পার্ক। কেউ যদি খালি না করে তাহলে পুরসভার নিয়ম অনুযায়ী সেই পুজো কমিটিকে দিন পিছু ভাড়া গুনতে হবে। একইসঙ্গে বিজ্ঞাপনের কাঠামোর জন্য রাস্তা ও ফুটপাতে কোনো গর্ত খোঁড়া যাবে না। ইতিমধ্যেই যে সব কমিটি গর্ত খুঁড়ে ফেলেছে তাদেরও অবগত করেছে পুর কর্তৃপক্ষ।

Advertisement

বুধবার নিউটাউন কনভেনশন সেন্টারে পুজো কমিটির সঙ্গে সমন্বয় বৈঠক করে বিধাননগর পুলিশ কমিশনারেট। সেখানে বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সল্টলেকের পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করে পুর কর্তৃপক্ষ। সেখানেও বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। ২৮ তারিখের মধ্যে পুরসভার মালিকাধীন মাঠ-পার্ক খালি করার পাশাপাশি সমস্ত অস্থায়ী ব্যানার সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে পুরসভার পক্ষ থেকে জরিমানা ধার্য করা হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে রাস্তার মাঝখানে ডিভাইডার, ফুটপাত, আইল্যান্ডে বিজ্ঞাপনের কোনো কাঠামো তৈরি করা যাবে না বলে বার্তা দেওয়া হয়েছে। পুজো কমিটিগুলিকে বিজ্ঞাপনের কাঠামো মজুত করতেও বলা হয়েছে। যাতে তা ভেঙে কোনো বিপত্তি না হয়। পুজোকমিটি মণ্ডপ বাদে কোনো অস্থায়ী ছাউন তৈরি করলে সে বিষয়েও পুরসভার কাছে অনুমতি নিতে হবে। সল্টলেক এ কে ব্লক অ্যাসোসিয়েশনের কর্ণধার রাজা বণিক বলেন, আমরা পুরসভার পক্ষে। তবে এবার একেবারে শেষ মুহূর্তে এই গাইডলাইন দেওয়া হয়েছে। তাই আমরা বলেছি পরের বছর থেকে যদি কার্যকর করা হয় তাহলে ভালো। আমরা সবাই আগে থেকে সতর্ক থাকব।

Advertisement
সম্পর্কিত সংবাদ