Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়বে! দাবি সুকান্তর

লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি করে মাস্টার স্ট্রোক দিয়েছে শাসক দল। যুবসাথীর লাইনে ভিড় উপচে পড়ছে। বুধবার পানিহাটিতে গৃহসম্পর্ক যাত্রায় এসে সেই লক্ষ্মীর ভাণ্ডারকেই ভরসা করলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার।

রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়বে! দাবি সুকান্তর
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি করে মাস্টার স্ট্রোক দিয়েছে শাসক দল। যুবসাথীর লাইনে ভিড় উপচে পড়ছে। বুধবার পানিহাটিতে গৃহসম্পর্ক যাত্রায় এসে সেই লক্ষ্মীর ভাণ্ডারকেই ভরসা করলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে!’ তা নিয়ে তৃণমূল অবশ্য তীব্র কটাক্ষই করেছে। 

Advertisement

রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি ও যুবসাথী প্রকল্পের পালটা হিসেবে ‘গৃহ সম্পর্ক যাত্রা’ শুরু করেছে বিজেপি। ‘প্রধানমন্ত্রীর চিঠি’ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। বুধবার পানিহাটিতে এই যাত্রায় হাজির ছিলেন সুকান্ত মজুমদার। এদিন তিনি রাজ্য সরকারকে শিল্পবিরোধী হিসেবে তুলে ধরেন। সুকান্তবাবু বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের তরুণ-তরুণীদের কর্মসংস্থান হবে। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দও বাড়বে।’ 
অন্যদিকে, বিজেপিকে কটাক্ষ করে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, ‘রাজ্যের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আজ বিশ্বে সমাদৃত। স্বভাবতই, বিজেপিও মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ভরসা করছে। তবে পানিহাটি কেন্দ্রের মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন। বিজেপি এরাজ্যে ক্ষমতায় আসতে পারবে না। সেটা বুঝেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ