Bartaman Logo
২৭ মে, ২০২৬

ইএসআই হাসপাতালে আরও সহজে হবে অনলাইন বুকিং

ইএসআই হাসপাতালে আরও সহজে হবে অনলাইন বুকিং
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে বোধোদয় শ্রমমন্ত্রকের আওতায় থাকা কর্মচারী রাজ্য বিমা নিগমের (ইএসআইসি)। অনলাইনে বিভিন্ন ইএসআই হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য বুকিং করতে গিয়ে সমস্যায় পড়ছেন গ্রাহকরা। বাড়ছে হয়রানি। লাগাতার এমন অভিযোগ পেয়ে এবার এই সংক্রান্ত ব্যবস্থা ঢেলে সাজানোর পথে হাঁটছে ইএসআইসি। ফলে ভবিষ্যতে ইএসআই হাসপাতালগুলিতে ডাক্তার দেখানোর জন্য অনলাইনে বুকিং করা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। 
Advertisement
মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী,  ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ডাক্তার দেখানোর জন্য অনলাইনে বুকিং বেড়েছে প্রায় ২০০ শতাংশ। আর ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে এই বৃদ্ধির হার ১৭৭ শতাংশ। তাই নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্ম ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে ইএসআইসি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের ‘ডিজিটাল ভারতের’ যুগে ইএসআইসির এতদিনে ঘুম ভাঙল কেন? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। যদিও মন্ত্রকের বক্তব্য, তিন বছর আগে থেকে এই ব্যাপারে পদক্ষেপ শুরু হয়েছিল। গত ২২ ডিসেম্বর এই সংক্রান্ত বিষয়ে যাবতীয় প্রয়াস শেষ হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রকের বিবৃতি, ইএসআইসির প্রযুক্তিগত ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য তিন বছরে খরচ হয়েছে প্রায় ৩১২ কোটি টাকা। পাশাপাশি ইএসআই হাসপাতালগুলির পরিচালনগত কাজকর্মে আরও গতি আনতে ‘ধন্বন্তরি’ ব্যবস্থার উপরও জোর দেওয়া হচ্ছে।
সম্পর্কিত সংবাদ