নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ইএমআই বকেয়া গাড়ি কিনেছিলেন এক যুবক। বকেয়া ইএমআই তাঁরই দেওয়ার কথা ছিল। কিন্তু, সেই গাড়ি ভিন রাজ্যে বিক্রি করে দিয়েছিলেন তিনি। তৃতীয় ক্রেতাকে বলেননি যে, গাড়ির ইএমআই চলছে। এদিকে, ইএমআইয়ের টাকা না মেটানোয় পুলিসের দ্বারস্থ হয়েছিলেন গাড়ির আসল মালিক। তদন্তে নেমে ওই প্রতারণা কাণ্ডের কিনারা করল বাগুইআটি থানার পুলিস। ইএমআই বকেয়া গাড়ি কিনে প্রতারণার অভিযোগে সৌরভ মুখোপাধ্যায় নামে ওই যুবককে গ্রেপ্তারও করা হয়েছে। সেই সঙ্গে ঝাড়খণ্ডের বোকারোর চাষ থেকে ওই গাড়িটি উদ্ধার করা হয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, বাগুইআটি থানার কেষ্টপুরের বাসিন্দা শুভাশিস রায় একটি বোলেরো গাড়ি কিনেছিলেন। আর্থিক সমস্যা থাকায় তিনি ওই গাড়িটির ইএমআই দিতে পারছিলেন না। তাই গাড়িটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। ধৃত সৌরভ তাঁর কাছ থেকে গাড়িটি কিনেছিলেন। গাড়ি কেনার সময় সৌরভের সঙ্গে শুভাশিসবাবুর একটি চুক্তিও হয়েছিল। যেখানে বলা হয়েছিল, বকেয়া ইএমআইয়ের টাকা সৌরভ মিটিয়ে দেবেন। সেই অনুযায়ী গাড়িটিও সৌরভ সস্তায় কিনেছিলেন। কিন্তু, পরে শুভাশিসবাবু জানতে পারেন, সৌরভ ইএমআইয়ের টাকা দিচ্ছেন না! তখন তিনি বাগুইআটি থানায় গিয়ে সৌরভের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন।
ঘটনার তদন্তে নেমে বাগুইআটি থানার পুলিস জানতে পারে, সৌরভ ওই গাড়ি বোকারোর চাষ এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। কিন্তু, বোকারোর ব্যক্তিকে তিনি ইএমআই বকেয়ার কথা বলেননি। আর কম দামে কিনলেও তাঁর কাছে চড়া দামেই গাড়ি বিক্রি করেছেন। পুলিস প্রথমে সৌরভকে গ্রেপ্তার করে। তারপর বোকারোর চাষ থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। পুলিস জানিয়েছে, পরিকল্পনা করেই সৌরভ এই প্রতারণা ঘটিয়েছেন। এই কাণ্ডে আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।