ডিএমকের সাধারণ সম্পাদক তথা তামিলনাড়ুর মন্ত্রী দুরাইমুরুগানের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রায় ১১ ঘণ্টা ধরে মন্ত্রীর ভেলোরের বাসভবনে চলে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, নোটবাতিলের সময় ব্যাঙ্ক আধিকারিকদের সহায়তায় কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অসাধু অফিসারদের সহযোগিতায় পুরনো ৫০০ ও হাজার টাকার নোট বদলে ফেলা হয়েছিল বলে অভিযোগ। সেই মামলার তদন্তে নেমে দুরাইমুরুগানের বাড়ি সহ অন্যান্য অভিযুক্তদের সঙ্গে সম্পর্কযুক্ত চারটি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।



