Bartaman Logo
৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্থায়ীকরণের আবেদন, মুখ্যমন্ত্রীর কাছে দরখাস্ত আইসিটি কম্পিউটার শিক্ষকদের

মুখ্যমন্ত্রীর কাছে লিখিত দরখাস্ত পাঠালেন বিভিন্ন স্কুলের আইসিটি (ইনফর্মেশন কমিউনিকেশন টেকনোলজি) কম্পিউটার শিক্ষকরা।

স্থায়ীকরণের আবেদন, মুখ্যমন্ত্রীর কাছে দরখাস্ত আইসিটি কম্পিউটার শিক্ষকদের
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: মুখ্যমন্ত্রীর কাছে লিখিত দরখাস্ত পাঠালেন বিভিন্ন স্কুলের আইসিটি (ইনফর্মেশন কমিউনিকেশন টেকনোলজি) কম্পিউটার শিক্ষকরা। মঙ্গলবার সকালে প্রায় ৪৫ জন কম্পিউটার শিক্ষক কাকদ্বীপ পোস্ট অফিসের সামনে জমায়েত করেন। এরপর প্রত্যেকে স্বাক্ষর করা দরখাস্ত খামে ভরে পোস্ট অফিসে জমা দেন।

Advertisement

জানা গিয়েছে, এই আইসিটি কম্পিউটার শিক্ষকরা রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার পোষিত স্কুলে কর্মরত। তাঁদের মধ্যে প্রথম থেকে পঞ্চম পর্যায় পর্যন্ত ৫৫৯১ জন কম্পিউটার শিক্ষককে সরকারি আওতাভুক্ত করা হয়েছে। কিন্তু ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের কম্পিউটার শিক্ষকরা এখনও সরকারি আওতাভুক্ত হতে পারেননি। তাই সরকারি আওতাভুক্ত করার আবেদন জানিয়ে এদিন তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে লিখিত দরখাস্ত পাঠান। 
এবিষয়ে আইসিটি কম্পিউটার শিক্ষক সুদীপ দাস বলেন, ২০২২ সাল থেকে ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে ৩৭১৯ জন কম্পিউটার শিক্ষক বিভিন্ন স্কুলে কর্মরত। এখনও তাঁরা সরকারি আওতাভুক্ত  হতে পারেননি। ফলে তাঁরা সরকারি সুযোগ-সুবিধাও পাচ্ছেন না। কিন্তু প্রথম থেকে পঞ্চম পর্যায় পর্যন্ত প্রত্যেক কম্পিউটার শিক্ষক সরকারি আওতাভুক্ত হয়েছেন এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধাও পাচ্ছেন। ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের কম্পিউটার শিক্ষকদের সরকারি আওতাভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন পত্র পাঠানো হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ