Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আইসিকে গালিগালাজ কাণ্ড: বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা অনুব্রত’র

অবশেষে হাজিরা দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ ও হুমকির মামলায় আজ, বৃহস্পতিবার বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দেন তিনি।

আইসিকে গালিগালাজ কাণ্ড: বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা অনুব্রত’র
  • ৫ জুন, ২০২৫ ১৮:০৬
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: অবশেষে হাজিরা দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ ও হুমকির মামলায় আজ, বৃহস্পতিবার বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দেন তিনি। দুপুর সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অনুব্রত। প্রায় দু’ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর এসডিপিও অফিস থেকে বেরিয়ে যান তৃণমূল নেতা। এদিন তাঁর জিজ্ঞাসাবাদ পর্বে নিরাপত্তায় মুড়ে ফেলা হয় এসডিপিও অফিস চত্বর। আজ অনুব্রতর সঙ্গে ছিলেন তাঁর আপ্ত সহায়ক বিশ্বরূপ মণ্ডল এবং আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য। জিজ্ঞাসাবাদের পর তাঁরা অনুব্রতর সঙ্গেই বাইরে বেরিয়ে আসেন। তবে অনুব্রত বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েও চুপ থেকেছেন। জিজ্ঞাসাবাদ সম্পর্কে প্রকাশ্যে কোনওভাবেই মুখ খোলেননি তিনি। অন্যদিকে, অনুব্রতকে জিজ্ঞাসাবাদের পরে পুলিস ঠিক কী পদক্ষেপ নেয় সেই দিকেই নজর রয়েছে সকলের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ