Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় গাড়ি ভাঙচুর

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় গাড়ি ভাঙচুর
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ইভটিজিং  ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল নৈহাটিতে। জানা গিয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে নৈহাটির তিন নম্বর ওয়ার্ডের লালবাবা ঘাট এলাকায় তুমুল গোলমাল হয়। বাড়ির পাশাপাশি কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। আক্রান্ত পরিবারের অভিযোগ, এক মহিলাকে উত্ত্যক্ত করছিল কিছু দুষ্কৃতী। তার প্রতিবাদ করার জন্যই এই হামলা। এই ঘটনায় নির্দিষ্টভাবে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তবে অভিযুক্তদের কেউ এখনও ধরা পড়েনি। তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ