নয়াদিল্লি: ইভিএম ইস্যুতে এবার ইন্ডিয়া জোটে ‘গৃহযুদ্ধ’। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে লজ্জার হারের পর ইভিএম কারচুপি নিয়ে কংগ্রেসের সরব হওয়াকে রবিবারই কটাক্ষ করেন ইন্ডিয়ার অন্যতম শরিক ওমর আবদুল্লা। আর এদিন করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেছেন, ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের উচিত কমিশনের কাছে এই দাবির স্বপক্ষে ‘ডেমো’ তুলে ধরা।
Advertisement
নির্দিষ্ট করে কোনও দলের নাম না করলেও ওমর যে কংগ্রেসকেই নিশানা করেছিলেন তা বুঝতে কারও বাকি ছিল না। হাত শিবির সেটা অনুধাবন করে সোমবার পাল্টা আক্রমণ শানিয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট করে মুখ্যমন্ত্রী হওয়ার পর ওমর ‘পাল্টে’ গিয়েছেন বলে দাবি বর্ষীয়ান কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুরের। শুধু তাই নয়, মহারাষ্ট্র ভোটে ইভিএম নিয়ে অভিযোগ কংগ্রেস একা তোলেনি বলেও দাবি করেছেন মানিকম। ওমরকে উদ্দেশ করে তাঁর মন্তব্য, ‘কংগ্রেস একা নয়, ইভিএম কারচুপির অভিযোগ তুলেছিল শারদ পাওয়ারের এনসিপি, উদ্ধব থ্যাকারের শিবসেনা এবং সমাজবাদী পার্টিও। দয়া করে আপনার তথ্যগুলি যাচাই করে নিন। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রস্তাবে শুধু নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পরই বিরোধীদের ইস্যুগুলি নিয়ে আপনার অবস্থান বদলে গেল কী করে?’ তবে ওমরকে পাল্টা দেওয়ার পরেই ফের এই ইস্যুতে কংগ্রেসকে ঠেস দিয়েছেন তৃণমূল নেতা অফিষেক।
‘ইন্ডিয়া’র অন্দরে এই ডামাডোলের ফায়দা তুলে কংগ্রেসকে বিঁধতে সোমবার আসরে নামে বিজেপিও। পদ্ম শিবিরের মুখপাত্র সম্বিত পাত্র সরাসরি রাহুলকে একহাত নিয়ে এদিন বলেন, ‘ভোটে লড়তে না জানার দায় ইভিএমের উপর চাপানো যায় না। সেটা ওমর কাঠখোট্টা ভাষায় রাহুলকে বুঝিয়ে দিয়েছেন। নেতা হতে গেলে কিছু গুণের দরকার হয়। এভাবে নেতা হওয়া যায় না।’ -ফাইল চিত্র