Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মালিক হয়ে জন্মায়নি: রাজকুমার

মালিক হয়ে জন্মায়নি: রাজকুমার
  • ৩ জুলাই, ২০২৫ ১৮:০৭
Prefer us on Google

‘মালিক হয়ে জন্মাইনি তো কী হয়েছে? মালিক তো তৈরি হতে পারি’— মুম্বইয়ের জুহু পিভিআর-এর বড় স্ক্রিনে তথন এই সংলাপ বলছেন রাজকুমার রাও। থুড়ি ‘মালিক’। আর গোটা হল ফেটে পড়ছে হাততালিতে। প্রথমবার গ্যাংস্টার অবতারে অনস্ক্রিনে দেখা যাবে রাজকুমারকে। আসন্ন ছবি ‘মালিক’-এর ট্রেলার লঞ্চে মুম্বইয়ে হাজির ছিল বর্তমান। রাজকুমার রাও, মানুষী চিল্লার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ শুক্ল— মঞ্চে তখন চাঁদের হাট। পরিচালক পুলকিত জানালেন, একেবারে মাটির কাছে গল্প। তিনি বিশ্বাস করেন, দর্শক এই ছবির সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। রাজকুমারের কথায়, ‘গল্পটা একেবারে আলাদা। আমরা ১৯৮৮-র সময়কাল নিয়ে কাজ করেছি। মারামারি, নাটকীয়তা, আবেগ, প্রেম, রোমাঞ্চ, বাবা-ছেলের সম্পর্ক— সব কিছু রয়েছে এই ছবিতে।’ পুলিসের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও একেবারে নয়া অবতারে দেখবেন দর্শক। ট্রেলার লঞ্চের পর রাজকুমার ও মানুষী এক্সক্লুসিভ আড্ডায় কী বললেন, বিস্তারিত দেখে নিন নিচের ভিডিও তে

Advertisement

Advertisement
সম্পর্কিত সংবাদ